শুক্রবার, 10 এপ্রিল 2009 18:07

ইতিহাসে প্রতিদিন : ১০ এপ্রিল

১৮১৩ খৃষ্টাব্দের এ দিনে ফরাসী গণিতবিদ জোসেফ লুইস লরেঞ্জ মৃত্যুবরণ করেন। তিনি ১৭৩৬ খৃষ্টাব্দের ২৫ শে জানুয়ারি ইতালীর তুরিনে জন্মগ্রহণ করেন । তিনি ইতালীতে জন্মগ্রহণ করলেও জীবনের বেশীরভাগ সময় ফ্রান্সের প্রুজিয়াতে কাটান । ফলে তাকে একইসাথে ইতালীয় এবং ফরাসী গণিতবিদ হিসেবে অভিহিত করা যায় । লুইস লরেঞ্জ গণিতশাস্ত্রের উপর ব্যাপক গবেষণা করেন এবং বিশ্লেষণধর্মী থিওরি আবিষ্কার করেন । গণিতশাস্ত্রের উপর তার রচিত বিখ্যাত গ্রন্থের নাম ''বিশ্লেষণের কৌশল'' । তিনি এই গ্রন্থটি ২৫ বছর ধরে রচনা করেন । ১৯১৯ সালের ইতিহাসের এ দিনে মেক্সিকোর খ্যাতনাম বিপ্লবী ইমিলিয়ানো জাপাটা এক ষড়যন্ত্রের মাধ্যমে নিহত হন। তিনি ১৮৭৯ সালের ৮ ই আগস্ট জন্মগ্রহণ করেন। ১৯১০ সালের শেষের দিকে যখন মেক্সিকোর ভূমিসংস্কার বিপ্লব প্রকট আকার ধারণ করে তখন জাপাটাকে রেড ইন্ডিয়ানরা তাদের মুক্তিদাতা বলে মনে করতে থাকে । আর এ সময় জাপাটার নেতৃত্বে লিবারেশন আর্মি নামে একটি বিপ্লবী বাহিনী গঠিত হয় এবং স্বাধীনতার দাবীতে তারা অস্ত্র হাতে তুলে নেন । ইমিলিয়ানো স্বাধীনতা কামীদের নেতৃত্ব দেন । এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ফারানসিসকো মাদরোকে জাপাটা যতদিন সংস্কারবাদী বলে মনে করতেন ততদিন তিনি তার সাহায্য পেয়েছিলেন । কিন্তু জাপাটার ভূমিসংস্কার নীতির ক্ষেত্রে তিনি প্রেসিডেন্টের বিরোধীতা ও ষড়যন্ত্রের মুখোমুখি হন। এর পর তার নেতৃত্বে প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে এবং তারা জনগণের স্বার্থে বিপুল ভূমি মুক্ত করতে সামর্থ হন।

১৯৪৬ সালের এ দিনে ফরাসী সেনাদের সর্বশেষ দলটি লেবানন ত্যাগ করে । প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ১৯১৮ সালে ওসমানীয় সম্রাজ্য ভেঙ্গে খন্ড খন্ড হয়ে যায় তখন ফ্রান্স লেবানন এবং সিরিয়া জবর দখল করে । তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান ফ্রান্স দখল করে নেয় ফলে লেবাননে যে ফরাসী শাসন চলছিল তখন তা জার্মানের নির্দেশে পরিচালিত হতে থাকে । কিন্তু ১৯৪১ সালে ফরাসী এবং ব্রিটিশ সৈন্যরা আবার লেবানন দখল করে নেয় । লেবাননের জনগণ তখন স্বাধীনতার জন্যে আন্দোলন করে এবং ফরাসী ও ইংরেজদের উপর চাপ সৃষ্টি করে । এরপর লেবানন ফরাসীদের হাত থেকে মুক্ত হয় এবং ১৯৪৩ সালে সেখানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর লেবাননে নতুন সংবিধান প্রণীত হয় যা ছিল ফরাসী আধিপত্যবাদ বিরোধী। ফরাসীর নেতৃবৃন্দ এতে ক্ষুব্ধ হয়ে লেবাননের প্রেসিডেন্টসহ অন্যান্য নেতৃবৃন্দকে আটক করে। প্রেসিডেন্টসহ অন্যান্য নেতৃবৃন্দকে আটকের বিরুদ্ধে লেবাননের জনগণ ফ্রান্সের বিরুদ্ধে বিদ্রোহ করে ফলে তারা প্রেসিডেন্টসহ অন্যান্য নেতৃবৃন্দকে মুক্ত করে দেয় এবং শাসনভার তাদের হাতে ন্যাস্ত করে । এর পর ১৯৪৫ সালে লেবানন স্বাধীনতা লাভ করে । একই বছর ব্রিটিশ এবং ফরাসী সেনাদের লেবানন ত্যাগ করার বিষয়ে তাদের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় এবং এপ্রিলের মধ্যে তা বাস্তবায়িত হয় ।

১৯৭৩ সালের এ দিনে লেবাননের রাজধানী বৈরুতে ইহুদীবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে তিনজন সংগ্রামী ফিলিস্তিনী শাহাদাত বরণ করেন। নিহত ফিলিস্তিনীরা হচ্ছে- কামাল নাসের, কামাল আদুয়ান এবং মোহাম্মাদ ইউসুফ । মোসাদের একদল কমান্ডো ভূ-মধ্যসাগরের মধ্যে দিয়ে বৈরুতে প্রবেশ করে এবং ঐ ফিলিস্তিনী নেতাদের হত্যা করে । এই ঘটনার দশ বছর পর ১৯৮৩ সালের ১০ ই এপ্রিল পর্তুগালে ফিলিস্তিন মুক্তি সংগঠন বা পিএলও নেতা ইয়াসির আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা এসাম তারতাবিকে মোসাদ হত্যা করে । দখলদার ইসরাইল যেভাবে ফিলিস্তিনী নেতৃবৃন্দসহ সেখানকার বেসামরিক জনগণকে হত্যা করছে তা থেকে বোঝা যায় তারা এভাবে যে কোনো দেশের মধ্যে সন্ত্রাসী কর্মকান্ড ও হত্যাযজ্ঞ চালিয়ে সেই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করতে বিন্দুমাত্র কার্পণ্য করে না ।

ফার্সী ১৩৬৭ সালের এ দিনে ইরাক ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর মারিভানসহ আরেকটি গ্রামে বিমান থেকে রাসায়নিক বোমা নিক্ষেপ করে । ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের সময়ে বিমান থেকে নিক্ষেপিত ঐ রাসায়নিক বোমার আঘাতে বহু সংখ্যক বেসামরিক মানুষ শাহাদাত বরণ করেন । তাছাড়া আহত হন অনেকে । একই দিনে ইরাকী সেনারা ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফাও এলাকায় রাসায়নিক বোমা হামলা চালালে বহু মানুষ হতাহত হন । ফার্সী ১৩৬৭ সালে ইরানের উপর সাবেক ইরাক সরকারের সর্বশেষ তীব্র রাসায়নিক বোমা হামলায় হাজার হাজার সামরিক বেসামরিক মানুষ শহীদ হন।ইরানের উপর ইরাকের বর্বরোচিত রাসায়নিক বোমা হামলার বিষয়ে আন্তর্জাতিক সমাজসহ পশ্চিমা বিশ্ব কেবল নিরবই থাকেনি বরং তারা ইরাককে এসব রাসায়নিক বোমা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছিল। #

 


মন্তব্য লিখুন


Security code
রিফ্রেস দিন