৩৮৮ হিজরীর এ দিনে প্রখ্যাত ভাষা বিজ্ঞানী এবং সাহিত্যিক আবু আলী মহম্মাদ বিন মোজাফফর ইন্তেকাল করেন । তিনি বাগদাদে হতেমী নামে সুপরিচিত ছিলেন । তিনি ভাষা বিজ্ঞান এবং সাহিত্যি বিষয়ে সুপন্ডিত ইবনে দোরিদ এবং আবু ওমরের কাছে শিক্ষালাভ করেন । এর পর তিনি বাগদাদে শিক্ষকতার কাজ শুরু করেন । তার শিক্ষাদানের বিষয় বা সারবস্তু বেশ উচ্চকিত । তিনি বেশ কয়েকটি মূল্যবান গ্রন্থ রচনা করেন ।
হিজরী ৮৩৭ বছর আগের এদিনে ইরানের প্রসিদ্ধ কবি ও সাহিত্যিক সাইয়্যেদ কসেমুল আনবার মৃত্যুবরণ করেন । তিনি তৈমুরিয়ান নামে বিশেষভাবে পরিচিত ছিলেন । উত্তর ও পশ্চিম ইরানের তাবরিজের অধিবাসী ছিলেন ।তিনি একটি প্রসিদ্ধ জ্ঞানী পরিবারে জন্মগ্রহণ করেন । তিনি সেখানকার জ্ঞানী গুণী ও মনীষিদের কাছে শিক্ষা গ্রহণ করেন । এরপর তিনি বর্তমান আফগানিস্তানের হেরাতে চলে যান এবং সেখানের বসবাস শুরু করেন । তৈমুরিয়ান হেরাতে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন । বহু দূর দূরান্ত থেকে ছাত্ররা তার কাছে শিক্ষাগ্রহণের জন্যে আসতেন । তৈমুরিয়ান যখন আফগানিস্তানের হেরাতে যান তখন সেখানকার শাসন ক্ষমতায় ছিলেন তৈমুরী এবং তার ছেলে শহরুখ ।তৈমুরিয়ান আফগান শাসক শহুরুখের ষড়যন্ত্রের শিকার হন এবং হেরাত ছেড়ে যেতে বাধ্য হন। তিনি এরপর সমরাকান্দ বর্তমানে উজবেকিস্তানে চলে যান । তিনি গজলের খুব ভক্ত ছিলেন এবং তার লেখা বেশ কিছু গজল আজও তাকে স্মরণীয় করে রেখেছে । তাছাড়া তিনি বেশ কিছু গ্রন্থও রচনা করেন ।
৯৯৩ হিজরীর এ দিনে বিখ্যাত আলেম অধ্যাপক মহম্মদ বিন মহম্মদ সাদেকী মিশরে পরলোকগমন করেন । তিনি ধামির্ক ও জ্ঞানী পরিবারে জন্মগ্রহণ করেন এবং গভীরভাবে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে জ্ঞানী আলেম হিসেবে পরিচিতি লাভ করেন । তিনি ফিকাহ , হাদীস এবং তাফসীর সম্পর্কে বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন এবং এসব বিষয়ে তিনি খুব চমৎকার ব্যাখ্যা দিতেন । তিনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারতেন । এবং তার লেখা কবিতাই তিনি আবৃত্তি করতেন । তিনি তার কর্ম জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বই লেখেন ।
জার্মান একনায়ক এডলফ হিটলার ১৮৮৯ খৃষ্টাব্দের ২০ শে এপ্রিল অষ্ট্রিয়া জার্মান সীমান্তে জন্ম গ্রহণ করেন। ১৯২১ সালে বর্তমান ন্যাশনালিস্ট সোসালিস্ট জার্মান ওয়ার্কাস পার্টি বা ন্যাৎসী পার্টির নেতা হিসেবে বিবেচিত হন। ১৯৩২ সালের নির্বাচনে তার ন্যাৎসী দল সংখ্যাগরিষ্ট দল হিসেবে আবির্ভূত হয় এবং চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে তার বর্ণবাদী লক্ষ্য অর্জনের জন্যে এস এস বাহিনীর দ্বারা বিরোধীদের জোর করে গোপন নির্যাতন ক্যাম্পে প্রেরণ করত এবং এভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে । ১৯৪১ সালের ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সেই যুদ্ধে জার্মানী ও মিত্রদের পরাজয় হয় । আর সেই পরাজয়ের পরিপ্রেক্ষিতে ১৯৪৫ সালের ৩০ শে এপ্রিল হিটলার আত্মহত্যা করেন ।
এদিনে সংঘটিত আরো কিছু ঘটনা তুলে ধরছি।
১৭৭০ খৃষ্টাব্দে ব্লাক নিউ সাউথ ওয়েলস আবিষ্কার করেন ।
১৯০২ খৃষ্টাব্দের এ দিনে কিউবা থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয় ।
১৯৭৬ সালের এ দিনে জেরুজালেমে ইসরাইল বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে ।
২৩ মে (রেডিও তেহরান): বাংলাদেশের বর্তমান সরকারের সময় যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে স্বাধীনতার চল্লিশ …
সম্প্রতি (২৯ এপ্রিল, ২০১৩) তেহরানে অনুষ্ঠিত হয়েছে 'ওলামা …
বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)’র সাহাবি শহীদ হুজর ইবনে আদি আল …
২১ মে (রেডিও তেহরান): সিরিয়ার আল-কায়েদা সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরাহ …

