১৯০৪ সালের এ দিনে বিখ্যাত মার্কিন পদার্থ বিজ্ঞানী এবং এটম বোমার আবিষ্কারক জুলিয়াস রবার্ট ওপেন হেইমার জন্মগ্রহণ করেন । তিনি কালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ছিলেন । দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু গবেষণা প্রকল্প ম্যানহাটন প্রজেক্টের পরিচালক হিসেবে প্রথম পরমাণু বোমা উন্নয়নের জন্যে তিনি কাজ করেন । আর যে কারণে তাকে এটম বোমার জনক বলা হয় । তিনি ঐ প্রকল্পে থেকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের জন্যে তিনটি এটম বোমা তৈরী করেন । তার তৈরী ঐ বোমা আমেরিকা ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় জাপানের হিরোসীমায় নিক্ষেপ করলে হাজার হাজার নিরপরাধ মানুষ নিহত হয় । এতে তিনি ভীষণ অনুশোচনা করেন । এরপর তিনি শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তিকে কাজে লাগানোর আহবান জানান ।
১৯৪৮ সালের এ দিনে অবৈধ রাষ্ট্র ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনের উতরা পশ্চিমাঞ্চালে অবস্থিত বান্দর নগরী হাইফাতে হামলা চালায় । দখলদার ইসরাইলীদের ঐ হামলায় ৫০০ ফিলিস্তিনী শহীদ হন । তাছাড়া ২০০ ফিলিস্তিনী আহত হয় ।ইসরাইলের নৃশংস হামলায় ভয় পেয়ে নারী ও শিশুরা অন্যত্র পালিয়ে যায় । কিন্তু নিষ্ঠুর ইসরাইলী সেনারা সেখানেও নারী ও শিশুসহ নিরীহ ফিলিস্তিনীদের উপর হামলা চালালে আরো একশ জন শহীদ এবং ২০০ জন আহত জন। ইসরাইলীরা এভাবে ফিলিস্তিনীদের হত্যা করার পর ১৯৪৮ সালের ১৪ ই মে তারা সরকার গঠনের ঘোষণা দেয় ।
১৩৫৮ সালের এ দিনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের গণতন্ত্রের প্রতিষ্ঠা ইমাম খোমেনী (রহঃ) ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী গঠনের ফরমান জারী করেন । ইসলামী বিপ্লবকে আভ্যন্তরীণ ও বর্হি শক্তির হাত থেকে রক্ষা করাটাক বিপ্লবী গার্ড বাহিনীর মূল দায়িত্ব বলে তিনি জানান । বিপ্লবী গার্ড বাহিনী গঠিত হওয়ার পর বিপ্লব বিরোধী গোষ্ঠীগুলোর সাথে দেশের বিভিন্ন অঞ্চলে তাদের সশস্ত্র সংগ্রাম হয় । সে সংগ্রামে বিপ্লবী গার্ড বাহিনী শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সক্ষম হয় । ইরানের বিপ্লবকে নস্যাৎ করার লক্ষ্যে দেশটির বিরুদ্ধে ইরাকের সাবেক সাদ্দাম সরকার যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল সেই যুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী যোগ্যতা ও সক্ষমতা প্রদর্শন করতে সামর্থ হয় । যার ফলে ইরাকী আগ্রাসী বাহিনী পিছু হটতে বাধ্য হয় এবং বিপ্লবী গার্ড বাহিনী শত্রুদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় ।
১৯৯৮ সালের এ দিনে ইরাকে প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ মুর্তজা বুরুজার্দী ৭০ বছর বয়সে নাজাফে শাহাদাত বরণ করেন । তিনি মসজিদে জামাতে নামাজ শেষে বাসায় ফেরার পর তাকে গ্রেফতার করা হয় তারপর তাকে হত্যা করা হয় । ইরাকের বাথ সরকার মুর্তজা বরুজার্দীকে হত্যা করেছে বলে সেখানকার সচেতন সমাজ মনে করে । কারণ এর আগেও বাথ সরকার ইরাকের শিয়া আলেমদের সাথে দুর্ব্যবহার করে এবং তাদেরকে হত্যা করে । #
২১ মে (রেডিও তেহরান ): বাংলাদেশে গণতন্ত্র বহাল রয়েছে, জরুরী অবস্থা জারি করা হয়নি; তারপরও দোয়া …
সম্প্রতি (২৯ এপ্রিল, ২০১৩) তেহরানে অনুষ্ঠিত হয়েছে 'ওলামা …
বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)’র সাহাবি শহীদ হুজর ইবনে আদি আল …
২০ মে (রেডিও তেহরান): সেনা ও বিমান বাহিনীর যৌথ অভিযানে …

