শনিবার, 28 মার্চ 2009 00:13

ইতিহাসে প্রতিদিন : ২৭ মার্চ


১৭৯৭ সালের এ দিনে ফ্রান্সের খ্যাতনামা কবি,নাট্যকার এবং উপন্যাসিক আলফ্রেড দ্য ভিনগি জন্ম গ্রহণ করেন। অভিজাত পরিবারে তিনি জন্ম গ্রহণ করলেও ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে তার পরিবার শেষ পর্যন্ত মধ্যবিত্ত হয়ে গিয়েছিলো। ভিনগি প্যারিসে বড় হয়েছেন। ১৮২৬ সালে তার রচিত ঐতিহাসিক উপন্যাস প্রকাশিত হয়। তার উপন্যাসকে ফরাসি সাহিত্যের প্রথম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপন্যাস হিসেবে গণ্য করা হয়। ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপীয়রের প্রতি তিনি আগ্রহ দেখিয়েছেন। ওথেলো এবং মার্চেন্ট অব ভেনিস অবলম্বনে তিনি নাটক রচনা করেছেন। ১৮৬৩ সালে তিনি পরলোকগমন করেন।

১৮৪৫ সালের এ দিনে বিখ্যাত জার্মান পর্দাবিদ উইলহেম কনরাড রটেনজেন জন্মগ্রহণ করেন। তিনি এক্স রে আবিষ্কারের জন্য ১৯০১ সালে পর্দাথ বিদ্যায় প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তার এই আবিষ্কার চিকিৎসা জগতের বিপ্লব ঘটিয়েছে এবং আধুনি পর্দাথবিদ্যার সূচনা করেছে। ১৯২৩ সালে তিনি পরলোকগমন করেন।

১৯৫৮ সালের এ দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ফার্ষ্ট সেক্রেটারী নিখিতা ক্রশ্চেভ সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি নিকোলাই বুলগেনিনের স্থলাভিষিক্ত হন। স্টালিনের পর ক্রশ্চেভেই প্রথম ব্যক্তি যিনি একাধারে সোভিয়েত ইউনিয়নের দুটো শীর্ষ পদের দায়িত্ব পালন করেছেন। ১৮৯৪ সালে ইউক্রেনের একটি কৃষক পরিবারে ক্রশ্চেভের জন্ম হয়েছিলো। ১৯১৮ সালে সোভিয়েত কম্যুনিষ্ট পার্টিতে যোগ দেয়ার আগে তিনি একটি খনিতে কারিগর হিসেবে কর্মরত ছিলেন। ১৯২৪ সাল থেকে তিনি স্টালিনের ঘনিষ্ট সহযোগী হয়ে উঠেন। ১৯৫৩ সালে স্টালিনের মৃত্যুর পর তিনি সোভিয়েত ইউনিয়নের ফার্ষ্ট সেক্রেটারীর দায়িত্ব লাভ করেন। তিনি ১৯৫৬ সালে কম্যুনিষ্ট পার্টির ২০তম কংগ্রেসে স্টালিনের স্বৈরশাসনের সমালোচনা করেন। ১৯৭১ সালে তিনি পরলোকগমন করেন।

১৯৬৪ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ভূমিকম্প হয় আলাস্কায়। রেখটার স্কেলে তিন মিনিট স্থায়ী এই ভূ-কম্পনের মাত্রা ছিলো ৮ দশমিক চার। ভু-কম্পনের পর ১০০ ফুট উচু সামুদ্রিক জলোচ্ছাস সুনামির সৃষ্টি হয় তাতে ১২৫ জন নিহত এবং হাজার হাজার ব্যক্তি আহত হয়েছিলো। ভূমিকম্পের ফলে কমপক্ষে ৪০ কোটি ডলারের সম্পত্তি ক্ষতিগ্রস্থ হয়েছিলো।

১৯৭৩ সালের এ দিনে মার্লোন ব্রান্ডো আদিবাসী আমরিকানদের প্রতি হলিউডের আচরণের প্রতিবাদে নিজের অস্কার পুরস্কার প্রত্যাখান করেছিলেন। গড ফাদার ছবিতে অভিনয়ের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছিলো। ব্রান্ডো তার প্রজন্মের অন্যতম প্রতিভাবান এবং প্রভাবশালী অভিনেতা হিসেবে গণ্য করা হয়। ১৯৪৪ সালে আই রিমেম্বার মামা নাটকে ব্রডওয়তে প্রথম তিনি অভিনয় করেন। তবে টেনিসি উইলিয়ামের নাটক এ স্ট্রীটকার নেমড ডিজায়ারে অভিনয়ের মাধ্যমে তিনি তারকা খ্যাতি লাভ করেন। সেরা অভিনেতা হিসেবে তিনি প্রথম অস্কার পুরস্কার লাভ করেন ১৯৫৪ সালে।

১৯৬৮ সালের এ দিনে প্রথম নভোচারী ইউরি গ্যাগরিন বিমান দুঘর্টনায় নিহত হন। তার জন্ম হয়েছিলো ১৯৩৪ সালের ৯ই মার্চ। ১৯৬১ সালের ১৪ই জুলাই মাত্র ২৭ বছর বয়সে তিনি মহাকাশ ভ্রমণ করেন। ১৯৫৭ সালে তিনি সোভিয়েত এয়ার ফোর্স ক্যাডেট স্কুল থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি স্বেচ্ছায় সোভিয়েত নভোচারী হওয়ার কর্মসূচিতে যোগ দেন। একদল পাইলটের সাথে এ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। ভোস্টক ওয়ান নামের মহাকাশ যান নিক্ষেপের মাত্র তিনদিন আগে তাকে অবহিত করা হয় যে তিনি মহাকাশ যাত্রার জন্য নির্বাচিত হয়েছেন। ৩০১ কিলোমিটার উপর থেকে তিনি প্রতি এক ঘন্টা ২৯ মিনিট পরপর তিনি পৃথিবী প্রদক্ষিণ করেন। তবে এরপর তিনি আর মহাকাশ ভ্রমণে যান নি। কিন্তু নভোচারীদের প্রশিক্ষণের সাথে জড়িত ছিলেন। ১৯৬৮ সালের ২৭শে মার্চ দুই ইঞ্জিন বিশিষ্ট প্রশিক্ষণ বিমান নিয়ে প্রশিক্ষণ দেয়ার সময় বিমান দুঘর্টনার তিনি নিহত হন। #

 

মন্তব্য লিখুন


Security code
রিফ্রেস দিন