শুক্রবার, 17 আগস্ট 2012 13:02

ইয়েমেনে কুদস দিবসের মিছিল

ইয়েমেনে কুদস দিবসের মিছিল

১৭ আগস্ট (রেডিও তেহরান) : বিশ্বের অন্যান্য দেশের মতো ইয়েমেনের ধর্মপ্রাণ মুসলমানরাও পবিত্র রমজানের শেষ শুক্রবার পবিত্র কুদস দিবসের মিছিলে অংশ নিয়েছেন। ইহুদিবাদী ইসরাইলের কবল থেকে মুসলমানদের প্রথম ক্বেবলা মসজিদুল আকসা মুক্ত করার লক্ষ্যে প্রতি বছর রমজানের শেষ শুক্রবার ইরানসহ বিশ্বের বেশিরভাগ দেশে এ দিবস পালিত হয়। জুমার নামাজের আগে এবং পরে মুসল্লিরা এ দিবসের শোভাযাত্রায় অংশ নিয়ে ইসরাইল ও আমেরিকা বিরোধী শ্লোগান দেন এবং তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে চলে যেতে ইহুদিবাদীদের প্রতি আহবান জানান।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (রহ.) -এর আহবানে ১৯৮০ সালে এ দিবস পালন শুরু হয়েছিল।#

মাধ্যম

মন্তব্য লিখুন


Security code
রিফ্রেস দিন