বৃহস্পতিবার- 17 মে 2012 / 06:49
বুধবার, 08 ফেব্রুয়ারী 2012 16:52    পিডিএফ প্রিন্ট ইমেইল
ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা
মার্কিন সরকারের নেতৃত্বে ইহুদিবাদী ইসরাইল ও পাশ্চাত্যের কয়েকটি দেশ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচী বন্ধের জন্য নিষেধাজ্ঞা ও হুমকির নীতি গ্রহণ করেছে। আর এরই অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইরানের তেল শিল্প ও অর্থ ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্যের অভিযোগ তেহরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচীর নামে গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। কিন্তু পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ কেবলই অজুহাত ও প্রচারণার হাতিয়ার মাত্র। আসলে আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনে স্বাধীনচেতা ও আধিপত্যবাদ বিরোধী নীতি পরিবর্তনে তেহরানকে বাধ্য করার জন্যই পাশ্চাত্য এসব পদক্ষেপ নিচ্ছে। সে যাই হোক, ইইউ ইরানের ওপর তেল-নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত বাস্তবায়ন আগামী জুন মাস পর্যন্ত স্থগিত রেখেছে। যেসব দেশ ইরান থেকে তেল আমদানি করে সেসব দেশকে জ্বালানী তেলের বিকল্প উৎস খুঁজে নেয়ার সুযোগ দেয়ার জন্যই নিষেধাজ্ঞা বাস্তবায়নের তারিখ ছয় মাস পেছানো হয়েছে। গ্রীস, ইতালি ও স্পেন জ্বালানী তেলের জন্য ব্যাপক মাত্রায় ইরানের ওপর নির্ভরশীল। যেমন, গ্রীস তার চাহিদার শতকরা ত্রিশ শতাংশ তেল ইরান থেকে কিনে থাকে।

যে কোনো দেশের জ্বালানী তেলে নির্দিষ্ট পরিমাণ সালফার বা গন্ধক থাকে। আর তাই তেল শোধনাগারগুলোও এরই ভিত্তিতে তৈরি করে থাকে আমদানিকারক দেশগুলো। তাই একটি দেশের তেল আমদানি বন্ধ করে অন্য দেশের তেলকে তার স্থলাভিষিক্ত করা সহজ কাজ নয়। এ অবস্থায় যেসব দেশ ইরানের তেল কেনা বাদ দিয়ে অন্য দেশের তেল কিনতে চায় তাদেরকে ইরানের তেলের উপাদানগুলোর কাছাকাছি বা সমমানের তেল উৎপাদক কোনো দেশের দ্বারস্থ হতে হবে। এই বিশেষ সমস্যা ছাড়াও ইউরোপের অনেক কোম্পানি ইরানের সাথে চুক্তি স্বাক্ষর করায় ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের তেল এবং দেশটির কেন্দ্রেীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়ন ছয় মাস পর্যন্ত স্থগিত রেখেছে। অন্য যে কারণে ইউরোপ খুব সতর্কতার সঙ্গে ও ধীরে চল নীতির ভিত্তিতে ইরানের ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে চায় তাহল, বিশ্ব বাজারে তেলের দর বৃদ্ধির আশঙ্কা। জ্বালানী তেল একটি কৌশলগত গুরুত্বপূর্ণ ও জরুরি পণ্য হওয়ায় চাহিদা ও যোগানের সূত্র ছাড়াও রাজনৈতিক নানা সিদ্ধান্তও এর মূল্য ওঠা-নামার ওপর প্রভাব ফেলে।

ইসলামী ইরান তেল উৎপাদক দেশগুলোর বৃহত্তম জোট ওপেকের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী এবং তেল উৎপাদনে বিশ্বে ইরানের অবস্থান চতুর্থ। তাই ইরানের তেল-বর্জন বা বয়কট সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত বিশ্ব বাজারে তেলের দরের ওপর সরাসরি বড় ধরণের প্রভাব ফেলবে। তাই ইইউ ছয় মাস পর ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়নের কথা বলে একদিকে আমদানিকারক দেশগুলোকে বিকল্প উৎস খুঁজে নেয়ার সুযোগ দিয়েছে। একইসাথে নিষেধাজ্ঞার সম্ভাব্য ফলাফল যথাথাভাবে যাচাই করে দেখারও সুযোগ নিয়েছে ইইউ। অর্থনৈতিক সংকট কবলিত ইউরোপের এই সতর্ক পদক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা সম্পর্কে গভীর উদ্বেগের ব্যাপকতাই তুলে ধরছে।
ইরানের তেলের ওপর ইউরোপের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত বিশ্বব্যাপী রাজনৈতিক ও সংবাদ মহলে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফ্রান্সের তেল কোম্পানি টোটাল ইরানের ওপর তেল-নিষেধাজ্ঞাকে নিস্ফল হিসেবে উল্লেখ করে বলেছে", এটা ঠিক যে আমরা ইরানের তেল কিনব না, কিন্তু দেশটি অন্য অনেক ক্রেতা পেয়ে যাবে, এমনকি ইরান এমন পরিবেশ সৃষ্টি করতে পারে যে তাতে আগের চেয়েও আরো ভালো ক্রেতা পাবে ।"

জার্মান দৈনিক জুড ডয়িচে, ইরানের ওপর ইউরোপের তেল নিষেধাজ্ঞার পরিণাম সম্পর্কে লিখেছে, অর্থনৈতিক সংকট কবলিত ইউরোপ, বিশেষ করে গ্রিস এ নিষেধাজ্ঞার কারণে ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হবে।
ডাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের অবকাশে শেল কোম্পানির প্রতিনিধি বলেছেন, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞার ফলে ব্যবহারকারী বা ভোক্তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ, এর ফলে ইউরোপ আরো বেশি অস্থিতিশীল হবে এবং বিশ্ব বাজারে তেলের দামও বেড়ে যাবে। #

 

রেডিও তেহরান/এএইচ/এআর/৮

সর্বশেষ আপডেট ( বুধবার, 08 ফেব্রুয়ারী 2012 16:55 )
 
More articles :

» হেনরি কোরবিনের দৃষ্টিতে ইরানে ইসলাম

অধ্যাপক হেনরি কোরবিন পশ্চিমা বিশ্বের অন্যতম সেরা প্রাচ্য ও ইসলাম-বিশেষজ্ঞ। ফরাসি এই...

» ভিয়েনা সম্মেলন সমাপ্ত : আলোচনা চালিয়ে যেতে ঐকমত্য

১৬ মে (রেডিও তেহরান): ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তিসংস্থা বা আইএইএর সাথে ইরানের...

» 'ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রকাশিত আইএইএ'র প্রতিবেদনে গুজব আছে'

১৬ মে (রেডিও তেহরান):আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সাবেক পরিদর্শক রবার্ট কেলি...

» পাশ্চাত্য বাস্তবসম্মত পদক্ষেপ নিলে ইরান ইতিবাচক সাড়া দেবে : তেহরান

১৬ মে (রেডিও তেহরান) : ইরান বলেছে, পাশ্চাত্য দেশটির পরমাণু কর্মসূচির ব্যাপারে বাস্তবসম্মত...

» পারস্য উপসাগরসহ সমগ্র অঞ্চলের ওপর গভীর নজর রাখছে ইরান : আলী ফাদাভি

১৬ মে (রেডিও তেহরান) : ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ শাখার কমান্ডার রিয়াল...

Comments  

 
#1 রিমন খান 2012-02-17 18:45
ইরানের উচিৎ যত তাড়াতাড়ি সম্ভব তাদের শান্তিপূর্ণ পারমাণু কর্মসূচীকে সামরিক উদ্দেশ্য পরিচালিত করা। তা না হলে ইরানের অবস্থা ইরাকের মত হবে। আমি আশা করি ভবিষ্যতে ইরান বিশ্বের নেতৃত্ব দিবে । যেখানে থাকবেনা ঈসরাইল বা আমেরিকার মত বলদর্পী কোন রাষ্ট্র !! আল্লাহ সেই ব্যবস্থাই করুন--- আমীন ।
Quote
 

আপনার মন্তব্য লিখুন (বাংলা ইউনিকোড ফন্টে অথবা ইংরেজীতে)


Security code
রিফ্রেস দিন

সমাজ-সংস্কৃতি

হেনরি কোরবিনের দৃষ্টিতে ইরানে ইসলাম

News image

অধ্যাপক হেনরি কোরবিন পশ্চিমা বিশ্বের অন্যতম সেরা প্রাচ্য ও ইসলাম-বিশেষজ্ঞ। ফরাসি এই চিন্তাবিদ ও দার্শনিক ইসলাম সম্পর্কে এবং বিশেষ করে...


আরও: সমাজ-সংস্কৃতি

রাজনীতি

খাওয়াজা এখন বাহরাইনের জাগরণের প্রতীক

News image

বাহরাইনে অনশন পালনকারী মানবাধিকার নেতা আব্দুল হাদি আল-খাওয়াজা এখন জাগরণের প্রতীক বা আদর্শে পরিণত হয়েছেন। ১৪ জন মানবাধিকার কর্মীর সঙ্গে... বিস্তারিত...


আরও: রাজনীতি

শিল্প ও সাহিত্য

ইসলামী জাগরণ বিষয়ক আন্তর্জাতিক কবিতা সম্মেলন

News image

সম্প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের আমন্ত্রণে তেহরানে অনুষ্ঠিত হয়ে গেল ইসলামী জাগরণ বিষয়ক সর্বপ্রথম আন্তর্জাতিক কবিতা সম্মেলন। ঐ সম্মেলনে আরব... বিস্তারিত...


আরও: শিল্প ও সাহিত্য

ইরানের সর্বোচ্চ নেতা

ফার্সি নববর্ষ-১৩৯১ : ‘দেশীয় উৎপাদন বৃদ্ধির বছর’

News image

ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ফার্সি নববর্ষ-১৩৯১ বা নওরোজ উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিতে... বিস্তারিত...


আরও: ইরানের সর্বোচ্চ নেতা