|
রবিবার, 13 জুন 2010 12:45 |
|
|
|
|
|
এত বেশী সুযোগ হাতছাড়া করলে বিশ্বকাপ জয় করা যাবে না : ম্যারাডোনা |
১৩ জুন (রেডিও তেহরান) : বিশ্বকাপ ফুটবল ২০১০ এর অন্যতম শিরোপা দাবিদার দল আর্জেন্টিনা গতকাল তাদের প্রথম খেলায় নাইজেরিয়াকে ১-০ গোলে পরাজিত করে শুভ সূচনা করেছে। কিন্তু দলটির কোচ এবং ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক দিয়াগো ম্যারাডোনা তার দলের জয়ের পরেও হতাশার সুর বাজিয়েছেন। ম্যারাডোনা বলেছেন, "নাইজেরিয়ার বিরুদ্ধে খেলায় তার দল নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেছে এবং এভাবে চলতে থাকলে সামনের দিকে কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের জন্য। এভাবে গোলের সুযোগ হাতছাড়া করলে ড্র নিয়েই খুশী থাকতে হবে আর্জেন্টিনাকে।" গতকালের খেলায় অন্তত ৫ বার আর্জেন্টিনার গোল করার সুযোগ এসেছিলো বলে উল্লেখ করে দিয়াগো ম্যারাডোনা বলেন, "ঐ ৫ সুযোগের ৩টিকেও ব্যবহার করতে পারলে দলের উদ্বোধনী খেলাটাকে আরো বেশী উপভোগ করা যেতো।" তবে ম্যারাডোনা তার দলের কৃতি খেলোয়াড় লিও মেসির প্রশংসা করতেও ভোলেন নি। মেসি গতকাল অন্তত দুবার গোলের সুযোগ হাতছাড়া করেন। ম্যারাডোনা বলেন, গোলের সুযোগ হাতছাড়া করেও মেসি প্রমাণ করেছে, সে এবার ঝলসে উঠবেই।#
|
More articles :
» বিশ্বকাপ ক্রিকেট: সন্ত্রাসের ষড়যন্ত্রের অভিযোগে আটক ব্যক্তিকে মুক্তি দিল মালদ্বীপ
৩০ মার্চ (রেডিও তেহরান ): বিশ্বকাপ ক্রিকেটে সন্ত্রাসী হামলার কথিত ষড়যন্ত্রের অভিযোগে আটক এক...
» বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল দেখতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতে
৩০ মার্চ(রেডিও তেহরান): পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বিশ্বকাপ ক্রিকেটের...
» দেশ পরিচালনায় ব্যর্থ বর্তমান সরকার, অভিযোগ বিএনপি’র
৫ মার্চ (রেডিও তেহরান): দেশ পরিচালনায় বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে-এমন অভিযোগ করে...
» ভাষা শহীদদের প্রতি সরকারের বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই : মওদুদ
২৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ভাষার মাসে ত্রিদেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনের কঠোর...
» বিশ্বকাপ ক্রিকেটের টিকেট বিক্রিকে কেন্দ্র করে ব্যাঙ্গালোরে সমর্থকদের পেটালো পুলিশ
২৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান) : ভারতের ব্যাঙ্গালোর শহরে বিশ্বকাপ ক্রিকেট ম্যাচের টিকেট কেনাকে...
আপনার মন্তব্য লিখুন (বাংলা ইউনিকোড ফন্টে অথবা ইংরেজীতে)