রবিবার- 12 ফেব্রুয়ারী 2012 / 11:42
বৃহস্পতিবার, 15 জুলাই 2010 16:27    পিডিএফ প্রিন্ট ইমেইল
ম্যারাডোনা আরো চার বছর কোচ থাকছেন আর্জেন্টিনার
১৫ জুলাই (রেডিও তেহরান) : আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে আরো চার বছরের জন্য দেশটির জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি শেষ হওয়া ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা জার্মানির কাছে ০-৪ গোলে হেরে ওই আসর থেকে বিদায় নেয়। লজ্জাজনক পরাজয়ের পর ম্যারাডোনা কোচের পদ থেকে সরে দাঁড়ানোর আভাস দিয়েছিলেন। তবে, আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুলিয়ো গ্রোনডোনা আগামী সপ্তাহে ম্যারাডোনার সাথে সাক্ষাত করে তাকে আরো চার বছরের জন্য নিয়োগ দেবেন বলে বার্তা সংস্থাগুলো খবর দিয়েছে।
৪৯ বছর বয়সী ম্যারাডোনা খেলোয়াড় হিসেবে ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপ ফুটবলে নিজের দলকে চ্যাম্পিয়ন করলেও কোচ হিসেবে তেমন সাফল্য পাননি। সাম্প্রতিক বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব থেকে ছিটকে পড়তে পড়তে শেষ মুহুর্তে দক্ষিণ আফ্রিকার টিকেট পেয়েছিলো তার দল। বাছাই পর্বের সবশেষ খেলায় উরুগুয়ের বিরুদ্ধে জয় পেয়ে আর্জেন্টিনা চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। নতুন করে জার বছরের জন্য নিয়োগ দিলে ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলকে কোচিং করানোর দায়িত্ব পাবেন ম্যারাডোনা।#
 
More articles :

» ম্যারাডোনা আরো চার বছর কোচ থাকছেন আর্জেন্টিনার

১৫ জুলাই (রেডিও তেহরান) : আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে আরো চার বছরের...

» এত বেশী সুযোগ হাতছাড়া করলে বিশ্বকাপ জয় করা যাবে না : ম্যারাডোনা

১৩ জুন (রেডিও তেহরান) : বিশ্বকাপ ফুটবল ২০১০ এর অন্যতম শিরোপা দাবিদার দল আর্জেন্টিনা গতকাল তাদের...

» এত বেশী সুযোগ হাতছাড়া করলে বিশ্বকাপ জয় করা যাবে না : ম্যারাডোনা

১৩ জুন (রেডিও তেহরান) : বিশ্বকাপ ফুটবল ২০১০ এর অন্যতম শিরোপা দাবিদার দল আর্জেন্টিনা গতকাল তাদের...

আপনার মন্তব্য লিখুন (বাংলা ইউনিকোড ফন্টে অথবা ইংরেজীতে)


Security code
রিফ্রেস দিন

সমাজ-সংস্কৃতি

ইন্টারনেটে তথ্য প্রবাহ কি স্বাধীন?

News image

আজকাল মানুষের জ্ঞান এমন সব তথ্যের সাথে সংশ্লিষ্ট যোগাযোগ ছাড়া যেগুলো অর্জন করা বেশ কঠিন। উন্নয়ন এখন তার প্রাচীন অর্থ...


আরও: সমাজ-সংস্কৃতি

রাজনীতি

ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা

News image

মার্কিন সরকারের নেতৃত্বে ইহুদিবাদী ইসরাইল ও পাশ্চাত্যের কয়েকটি দেশ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচী বন্ধের জন্য নিষেধাজ্ঞা ও হুমকির নীতি গ্রহণ... বিস্তারিত...


আরও: রাজনীতি

শিল্প ও সাহিত্য

সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রসারণ

News image

সংস্কৃতি একটি বিচিত্র মাত্রিক শব্দ। একটি সমাজের সার্বিক পরিচিতি, আচার-আচরণ, তাদের আবহমান ঐতিহ্য, অভ্যাস, রীতি-নীতি ইত্যাদির সমন্বয়ে সংস্কৃতি গড়ে ওঠে।... বিস্তারিত...


আরও: শিল্প ও সাহিত্য

ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামী গণজাগরণ ব্যাপক পরিবর্তনের উৎস

News image

বিশ্বের ৭৩টি দেশের বিপ্লবী যুব নেতা ও কর্মীদের উপস্থিতিতে সম্প্রতি তেহরানে অনুষ্ঠিত হয়েছে ‘যুব সমাজ ও ইসলামী জাগরণ' শীর্ষক প্রথম... বিস্তারিত...


আরও: ইরানের সর্বোচ্চ নেতা