বৃহস্পতিবার- 17 মে 2012 / 06:59
শনিবার, 11 ফেব্রুয়ারী 2012 17:57    পিডিএফ প্রিন্ট ইমেইল
সন্ত্রাসী হামলায় বাড়ির সামনেই নিহত হলেন সিরিয়ার এক জেনারেল

১১ ফেব্রুয়ারি (রেডিও তেহরান) : সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীগোষ্ঠীর গুপ্ত হামলায় নিহত হয়েছেন দেশটির সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা। নিহত কর্মকর্তার নাম ঈসা আল-খোলি এবং তিনি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন ডাক্তার। রাজধানী দামেস্কে নিজ বাড়ির সামনে তিনি নিহত হন। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা 'সানা' এবং পশ্চিমা গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে। জানা গেছে- ব্রিগেডিয়ার জেনারেল ঈসা বাড়ি থেকে বের হওয়ার পর তিনজন বন্ধুকধারী সন্ত্রাসী তাকে গুলি করে।
সিরিয়ায় রাজনৈতিক গোলযোগ শুরুর পর যে ক'জন সিনিয়র সেনা কর্মকর্তা সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন ঈসা আল-খোলি তাদের মধ্যে একজন। তিনি দামেস্কের হামিশ সামরিক হাসপাতালের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
সিরিয়ায় গত কয়েক মাস ধরে অস্থিতিশীলতা চলছে এবং সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত বহু মানুষ হতাহত হয়েছে। সিরিয়ার সরকার বলছে, চলমান অস্থিতিশীলতা এবং এসব হামলার পেছনে বাইরের মদদ রয়েছে।#

 

তেহরান রেডিও/এসআই /এমএইচ/১১.১৫

সর্বশেষ আপডেট ( শনিবার, 11 ফেব্রুয়ারী 2012 18:16 )
 
More articles :

» নির্বাচনের ফলাফল প্রমাণ করছে সংস্কারের প্রতি জনসমর্থন রয়েছে : বাশার আসাদ

১৬ মে (রেডিও তেহরান) : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, গত সপ্তাহে অনুষ্ঠিত...

» সিরিয়ার সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে ৫১ শতাংশ ভোট পড়েছে : নির্বাচন কমিশন

১৫ মে (রেডিও তেহরান) : সিরিয়ায় গত ৭ মে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে দেশটির মোট ভোটারের...

» সিরিয়ায় অস্থিতিশীলতা : উদ্দেশ্য ইসরাইল-বিরোধী প্রতিরোধ আন্দোলন ধ্বংস

১৪ মে (রেডিও তেহরান) :ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা এবং সাবেক স্পিকার গোলাম আলী হাদ্দাদ আদেল...

» সিরিয়ার রাস্তানে বিদ্রোহী হামলায় ২৩ সেনা নিহত, গুপ্ত হত্যার শিকার ধর্মীয় নেতা

১৪ মে (রেডিও তেহরান) : সিরিয়ার রাস্তান শহরে বিদ্রোহীদের হামলায় ২৩ সরকারি সেনা নিহত ও বহু সেনা...

» সিরিয়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া

১১ মে (রেডিও তেহরান): সিরিয়ার রাজধানী দামেস্কের একটি মহাসড়কে বোমা হামলায় শতশত বেসামরিক লোকজন...

আপনার মন্তব্য লিখুন (বাংলা ইউনিকোড ফন্টে অথবা ইংরেজীতে)


Security code
রিফ্রেস দিন

সমাজ-সংস্কৃতি

হেনরি কোরবিনের দৃষ্টিতে ইরানে ইসলাম

News image

অধ্যাপক হেনরি কোরবিন পশ্চিমা বিশ্বের অন্যতম সেরা প্রাচ্য ও ইসলাম-বিশেষজ্ঞ। ফরাসি এই চিন্তাবিদ ও দার্শনিক ইসলাম সম্পর্কে এবং বিশেষ করে...


আরও: সমাজ-সংস্কৃতি

রাজনীতি

খাওয়াজা এখন বাহরাইনের জাগরণের প্রতীক

News image

বাহরাইনে অনশন পালনকারী মানবাধিকার নেতা আব্দুল হাদি আল-খাওয়াজা এখন জাগরণের প্রতীক বা আদর্শে পরিণত হয়েছেন। ১৪ জন মানবাধিকার কর্মীর সঙ্গে... বিস্তারিত...


আরও: রাজনীতি

শিল্প ও সাহিত্য

ইসলামী জাগরণ বিষয়ক আন্তর্জাতিক কবিতা সম্মেলন

News image

সম্প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের আমন্ত্রণে তেহরানে অনুষ্ঠিত হয়ে গেল ইসলামী জাগরণ বিষয়ক সর্বপ্রথম আন্তর্জাতিক কবিতা সম্মেলন। ঐ সম্মেলনে আরব... বিস্তারিত...


আরও: শিল্প ও সাহিত্য

ইরানের সর্বোচ্চ নেতা

ফার্সি নববর্ষ-১৩৯১ : ‘দেশীয় উৎপাদন বৃদ্ধির বছর’

News image

ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ফার্সি নববর্ষ-১৩৯১ বা নওরোজ উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিতে... বিস্তারিত...


আরও: ইরানের সর্বোচ্চ নেতা