বৃহস্পতিবার- 17 মে 2012 / 07:00
রবিবার, 05 ফেব্রুয়ারী 2012 19:13    পিডিএফ প্রিন্ট ইমেইল
সিরিয়া ইস্যুতে পাশ্চাত্যের ব্যর্থতা; নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত

৫ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার বিরুদ্ধে কয়েকটি আরব দেশ ও পাশ্চাত্যের সর্বশেষ ষড়যন্ত্রও ব্যর্থ হয়ে গেছে। গতকাল (শনিবার) পাশ্চাত্যের দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে যে প্রস্তাব উত্থাপন করেছিল দুই স্থায়ী সদস্যদেশ রাশিয়া ও চীন তাতে ভেটো দিয়েছে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকাসহ নিরাপত্তা পরিষদের চারটি অস্থায়ী সদস্যদেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়া থেকে বিরত ছিল। ওই প্রস্তাবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা ত্যাগ করতে বলার পাশাপাশি সিরিয়ায় চলমান গোলযোগের জন্য দামেস্ককে দায়ী করে নিন্দা জানানো হয়েছিল। গত বছরের অক্টোবরে রাশিয়া ও চীন নিরাপত্তা পরিষেদে প্রায় একই ধরনের আরেকটি প্রস্তাবে ভেটো দেয়।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ প্রথম থেকেই আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ কারণে ইসরাইল ও পাশ্চাত্যের দেশগুলো বাশার আসাদের ওপর সবসময় ক্ষুব্ধ ছিল। তবে গত কয়েক মাস ধরে সিরিয়া ইস্যুতে পাশ্চাত্যের ষড়যন্ত্র বেড়ে গেছে।
সিরিয়ার স্বাধীনচেতা সরকারকে উৎখাতের জন্য দেশটিতে অস্থিতিশীলতা ও অনিরাপত্তা সৃষ্টির ষড়যন্ত্রও চলে আসছে অনেক দিন ধরে। এ জন্য সিরিয়ার অভ্যন্তরে সশস্ত্র ব্যক্তিদের পাঠানো হয়েছে,যারা বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তারা সামরিক ও বেসামরিক মানুষকে হত্যা করে ওই সব হত্যার দায় দেশটির নেতাদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।
সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর দেশটির সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে সংস্কার শুরু করেছে। ওই সংস্কার কর্মসূচির সমর্থনে এ পর্যন্ত বহুবার গণমিছিল ও সমাবেশ হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা প্রেসিডেন্ট বাশার আসাদের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছেন। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না। কাজেই সিরিয়ার সরকারের প্রতি জনসমর্থন শত্রুদের ষড়যন্ত্র নস্যাত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসে ব্যর্থতার পরও শত্রুদের ষড়যন্ত্র থেমে নেই। ফ্রান্স সিরিয়ার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের অংশ হিসেবে ইউরোপীয় দেশগুলোকে নিয়ে সিরিয়াবিরোধী একটি জোট গঠনের পরিকল্পনা করেছে।
যদিও বিশ্বের বিভিন্ন দেশ সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছে। সিরিয়ার বিরুদ্ধে অযাচিত সব সিদ্ধান্ত যে ব্যর্থ হবে সে কথাও তাদের বক্তব্য ওঠে এসেছে। এ প্রসঙ্গে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ায় অনিরাপত্তা ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হবে না। সিরিয়া পরিস্থিতির বিষয়ে আরব লিগের পর্যবেক্ষক দলের প্রতিবেদনের কথা তুলে ধরে তিনি আরো বলেছেন, বাশার আসাদের নেতৃত্বাধীন সরকার জনগণের দাবি মেনে নিয়ে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে। সিরিয়া বিদেশি ষড়যন্ত্র নস্যাত করে ওই প্রক্রিয়া অব্যাহত রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।#

 

রেডিও তেহরান/এসএ/এআর/৫.১৯

সর্বশেষ আপডেট ( রবিবার, 05 ফেব্রুয়ারী 2012 19:18 )
 
More articles :

» নির্বাচনের ফলাফল প্রমাণ করছে সংস্কারের প্রতি জনসমর্থন রয়েছে : বাশার আসাদ

১৬ মে (রেডিও তেহরান) : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, গত সপ্তাহে অনুষ্ঠিত...

» ২ বছরে চীন ৫শ' বারের বেশি সীমান্ত লংঘন করেছে : ভারত

১৬ মে (রেডিও তেহরান) : চীন গত দু'বছরে পাঁচশ' বারের বেশি সীমান্ত লংঘন করেছে বলে ভারতীয় সংসদের...

» পুতিনের কাছে রুশ মন্ত্রিসভার নাম জমা দিলেন মেদভেদেভ

১৫ মে (রেডিও তেহরান) : রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ দেশটির নতুন মন্ত্রিসভার নাম...

» সিরিয়ার সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে ৫১ শতাংশ ভোট পড়েছে : নির্বাচন কমিশন

১৫ মে (রেডিও তেহরান) : সিরিয়ায় গত ৭ মে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে দেশটির মোট ভোটারের...

» দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ : মাছ ধরতে চীন-ফিলিপাইনের নিষেধাজ্ঞা

১৪ মে (রেডিও তেহরান) : দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধের জের ধরে সেখানে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ...

আপনার মন্তব্য লিখুন (বাংলা ইউনিকোড ফন্টে অথবা ইংরেজীতে)


Security code
রিফ্রেস দিন

সমাজ-সংস্কৃতি

হেনরি কোরবিনের দৃষ্টিতে ইরানে ইসলাম

News image

অধ্যাপক হেনরি কোরবিন পশ্চিমা বিশ্বের অন্যতম সেরা প্রাচ্য ও ইসলাম-বিশেষজ্ঞ। ফরাসি এই চিন্তাবিদ ও দার্শনিক ইসলাম সম্পর্কে এবং বিশেষ করে...


আরও: সমাজ-সংস্কৃতি

রাজনীতি

খাওয়াজা এখন বাহরাইনের জাগরণের প্রতীক

News image

বাহরাইনে অনশন পালনকারী মানবাধিকার নেতা আব্দুল হাদি আল-খাওয়াজা এখন জাগরণের প্রতীক বা আদর্শে পরিণত হয়েছেন। ১৪ জন মানবাধিকার কর্মীর সঙ্গে... বিস্তারিত...


আরও: রাজনীতি

শিল্প ও সাহিত্য

ইসলামী জাগরণ বিষয়ক আন্তর্জাতিক কবিতা সম্মেলন

News image

সম্প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের আমন্ত্রণে তেহরানে অনুষ্ঠিত হয়ে গেল ইসলামী জাগরণ বিষয়ক সর্বপ্রথম আন্তর্জাতিক কবিতা সম্মেলন। ঐ সম্মেলনে আরব... বিস্তারিত...


আরও: শিল্প ও সাহিত্য

ইরানের সর্বোচ্চ নেতা

ফার্সি নববর্ষ-১৩৯১ : ‘দেশীয় উৎপাদন বৃদ্ধির বছর’

News image

ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ফার্সি নববর্ষ-১৩৯১ বা নওরোজ উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিতে... বিস্তারিত...


আরও: ইরানের সর্বোচ্চ নেতা