বৃহস্পতিবার- 09 সেপ্টেম্বর 2010 / 10:51
শুক্রবার, 22 জানুয়ারী 2010 23:06    পিডিএফ প্রিন্ট ইমেইল
শিশু নির্যাতনের অভিযোগে আয়ারল্যান্ডের খ্রীস্টান ধর্মযাজকদের ডেকে পাঠালো ভ্যাটিকান
Sample Image২২ জানুয়ারি (রেডিও তেহরান) : ক্যাথলিক খ্রীস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট আয়ারল্যান্ডের গীর্জাগুলোতে ব্যাপক সংখ্যায় শিশু নির্যাতনের ব্যাপারে ব্যাখ্যা চাওয়ার জন্য আইরিশ ধর্মগুরুদের তলব করেছেন।
সম্প্রতি আয়ারল্যান্ড সরকার খবর দিয়েছিলো দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাবলিন গীর্জাসহ আরো কয়েকটি গীর্জার বেশ কিছু ধর্মযাজক শিশুদের ওপর যৌন নির্যাতন চালিয়েছেন। সরকারের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিলো, একজন ধর্মগুরু অসংখ্য শিশুর ওপর যৌন উৎপীড়ন চালিয়েছেন এবং অপর একজন প্রায় ৩০ বছর ধরে শিশুদের যৌন দাসী হিসেবে ব্যবহার করেছেন। উভয় ধর্মযাজক তাদের বিরুদ্ধে এসব অভিযোগ স্বীকার করেছেন। খ্রীস্টান ধর্মগুরুদের পক্ষ থেকে যৌন কেলেঙ্কারির এসব ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর আয়ারল্যান্ডে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং গীর্জার ওপর জনগণের আস্থার সংকট দেখা দিয়েছে। আজ আরো পরের দিকে আয়ারল্যান্ডের ধর্মযাজকরা পোপ ষোড়ষ বেনেডিক্টের সাথে সাক্ষাত করবেন বলে কথা রয়েছে। এর আগে ডাবলিনের আর্চবিশপ অভিযুক্ত ধর্মগুরুদের ব্যাপারে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, তাদের বিচার করতে হবে। #
 
More articles :

» ভোলা-৩ আসনের উপ নির্বাচনের ব্যাপারে ৫ দফা দিয়েছে বিএনপি

১৪ এপ্রিল (রেডিও তেহরান) : বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করে বলেছে সরকার ও নির্বাচন...

» বাংলাদেশে কাল বৈশাখীতে ১ পুলিশ কর্মকর্তা সহ ৪ নিহত

১৪ এপ্রিল (রেডিও তেহরান): বাংলাদেশে কাল বৈশাখীর আঘাতে ১ পুলিশ কর্মকর্তা সহ ৪জন নিহত হয়েছে।...

» শিশুদের অশালীন ছবি রাখার দায়ে ফ্রান্সের সাবেক জেনারেলের কারাদন্ড

১৪ এপ্রিল (রেডিও তেহরান): ফ্রান্সের সাবেক এক সামরিক উপদেষ্টা এবং পাঁচ তারকা বিশিষ্ট জেনারেলকে...

» তেজস্ক্রিয় বর্জ্যের শিকার সাত ব্যক্তিকে দিল্লীর হাসপাতালে ভর্তিঃ পুলিশ

১৪ এপ্রিল (রেডিও তেহরান): তেজস্ক্রিয় বর্জ্যের ক্ষতিকর প্রভাবে আক্রান্ত সাত ব্যক্তিকে...

» পশ্চিমবঙ্গ ও বিহারে প্রলয়ংকরী কাল বৈশাখী: ৬০ নিহত, ২ শতাধিক আহত

১৪ এপ্রিল (রেডিও তেহরান): ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলা এবং বিহারে চারটি...

সমাজ-সংস্কৃতি

মুসলিম সভ্যতা ও সংস্কৃতি (১ম-৪র্থ পর্ব)

News image

বিশ্বের সমৃদ্ধতম সভ্যতাগুলোর একটি হচ্ছে মুসলিম সভ্যতা। ইসলাম ধর্মের আবির্ভাবের মধ্য দিয়ে এই সভ্যতার উৎপত্তি হয়েছে। ইতিহাসের দীর্ঘ পরিক্রমায় বহু... বিস্তারিত...


আরও: সমাজ-সংস্কৃতি

রাজনীতি

তালেবান ও আফগান সংকটের কিছু বাস্তবতা

News image

আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সেনা অভিযানের নয় বছর পার হয়েছে। তালেবানদের উৎখাত করা ছিল এ অভিযানের প্রাথমিক লক্ষ্য। অবশ্য, তালেবানরা ময়দান... বিস্তারিত...


আরও: রাজনীতি

শিল্প ও সাহিত্য

'প্রিন্স অব পারসিয়া' চলচ্চিত্রের সমালোচনা

News image

সম্প্রতি বিশ্বব্যাপী কম্পিউটার গেম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্র বা সিরিয়াল অনুসরণে এসব গেইম অনেক সময় তৈরি হয়।... বিস্তারিত...


আরও: শিল্প ও সাহিত্য

ইরানের সর্বোচ্চ নেতা

রমজান : তওবা ও প্রত্যাবর্তনের মাস

News image

পবিত্র মাহে রমজানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। এ মাসে বিশ্বের মুসলমানরা দিনে রোজাব্রত পালন এবং রাতভর ইবাদত বন্দেগীর মধ্যে... বিস্তারিত...


আরও: ইরানের সর্বোচ্চ নেতা