বৃহস্পতিবার- 09 সেপ্টেম্বর 2010 / 10:57
সোমবার, 08 মার্চ 2010 20:12    পিডিএফ প্রিন্ট ইমেইল
ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন কিংবদন্তী চিত্রশিল্পী ফিদা হোসেন
Sample Image৮ মার্চ (রেডিও তেহরান) : ভারতের কিংবদন্তী চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন কাতারের নাগরিকত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছেন। জনাব হোসেন আজ দোহায় নিযুক্ত ভারতীয় দূতাবাসে তার পাসপোর্ট হস্তান্তর করেন বলে জি নিউজ জানিয়েছে। ৯৫ বছর বয়সী ফিদা হোসেনকে অনেকে 'ভারতের পিকাসো' বলে অভিহিত করে থাকেন। পুরাকাহিনী অবলম্বনে হিন্দু দেবদেবীদের ছবি আঁকার দায়ে উগ্র হিন্দুত্ববাদীরা ফিদা হোসেনকে হত্যা করার হুমকি দেয়ার পর ২০০৬ সাল থেকে তিনি স্বেচ্ছা নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। ১৯৯০ এর দশক থেকেই ফিদা হোসেনের বিরুদ্ধে শিবসেনা ও আরএসএস-এর সংগ্রাম শুরু হয় এবং তখন থেকে ভারতের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে প্রায় ৯০০ অভিযোগ দায়ের করা হয়। তবে ফিদা হোসেন নিরাপত্তার অভাবে এসব মামলা মোকাবিলার উদ্দেশ্যে ভারতে যেতে পারেন নি। ২০০৬ সালে শিব সেনা ফিদা হোসেনকে হত্যার জন্য ১ কোটি ১৫ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে। সম্প্রতি কাতার সরকার তাকে নাগরিকত্ব দেয়ার প্রস্তাব করার পর তিনি তা গ্রহণ করেন। ফিদা হোসেনের ছেলে ওয়াইজ হোসেন বলেছেন, তার পিতা এখন আর ভারতের নাগরিক নন। দোহায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা বলেছেন, ভারতের আইনে দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ থাকার কারণে ফিদা হোসেন তার ভারতীয় পাসপোর্ট হস্তান্তর করেছেন। #

তাসলিমা নাসরিনকে ভারতে থাকতে দেয়ার ন্যায্য কোন কারণ দেখছি না : কোলকাতার বিশিষ্ট সাংবাদিক অপরাজিতা

মহিলা আসন সংরক্ষণ বিল নিয়ে ভারতের রাজ্যসভায় তুমুল হট্টগোল

সর্বশেষ আপডেট ( সোমবার, 08 মার্চ 2010 20:37 )
 
More articles :

» ভারতে নিরাপত্তা হেফাজতে মৃত্যুর সংখ্যা ৪১.৬৬ শতাংশ বৃদ্ধি

১৩ এপ্রিল (রেডিও তেহরান): ভারতে নিরাপত্তা হেফাজতে মৃত্যুর সংখ্যা ৪১.৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।...

» চীন ও রাশিয়া ইরানের ওপর নিষেধাজ্ঞার বিরোধী

১৩ এপ্রিল (রেডিও তেহরান): চীন আবারও বলেছে, পরমাণু ইস্যুতে ইরানের ওপর নতুন কোন নিষেধাজ্ঞা,...

» পোলিশ প্রেসিডেন্টকে বহনকারী বিমানের পাইলট কন্ট্রোল রুমের নিষেধ উপেক্ষা করেছিলেন

১৩ এপ্রিল (রেডিও তেহরান): পোল্যান্ডের প্রেসিডেন্ট লেচ কাজিনস্কিকে বহনকারী বিমানের পাইলট,...

» বিতর্কিত বিচারক নিয়োগের প্রতিবাদে কাল থেকে কালো পতাকা উত্তোলন শুরু করবে আইনজীবী সমিতি

১৩ এপ্রিল (রেডিও তেহরান): বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আগামীকাল থেকে ৩ দিনব্যাপী...

» নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ছাত্রলীগের দায়দায়িত্ব নিতে চাচ্ছে না আওয়ামী লীগ : বিএনপি মহাসচিব

১৩ এপ্রিল ( রেডিও তেহরান) : বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করে না বলে নির্বাচন...

সমাজ-সংস্কৃতি

মুসলিম সভ্যতা ও সংস্কৃতি (১ম-৪র্থ পর্ব)

News image

বিশ্বের সমৃদ্ধতম সভ্যতাগুলোর একটি হচ্ছে মুসলিম সভ্যতা। ইসলাম ধর্মের আবির্ভাবের মধ্য দিয়ে এই সভ্যতার উৎপত্তি হয়েছে। ইতিহাসের দীর্ঘ পরিক্রমায় বহু... বিস্তারিত...


আরও: সমাজ-সংস্কৃতি

রাজনীতি

তালেবান ও আফগান সংকটের কিছু বাস্তবতা

News image

আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সেনা অভিযানের নয় বছর পার হয়েছে। তালেবানদের উৎখাত করা ছিল এ অভিযানের প্রাথমিক লক্ষ্য। অবশ্য, তালেবানরা ময়দান... বিস্তারিত...


আরও: রাজনীতি

শিল্প ও সাহিত্য

'প্রিন্স অব পারসিয়া' চলচ্চিত্রের সমালোচনা

News image

সম্প্রতি বিশ্বব্যাপী কম্পিউটার গেম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্র বা সিরিয়াল অনুসরণে এসব গেইম অনেক সময় তৈরি হয়।... বিস্তারিত...


আরও: শিল্প ও সাহিত্য

ইরানের সর্বোচ্চ নেতা

রমজান : তওবা ও প্রত্যাবর্তনের মাস

News image

পবিত্র মাহে রমজানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। এ মাসে বিশ্বের মুসলমানরা দিনে রোজাব্রত পালন এবং রাতভর ইবাদত বন্দেগীর মধ্যে... বিস্তারিত...


আরও: ইরানের সর্বোচ্চ নেতা